২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বগুড়ায় দিনমজুরের বাজারে বাসচাপা: নিহত ৭, আহত ২০

spot_img

বগুড়া সদরের এরুলিয়া এলাকায় দিনমজুরের বাজারে একটি যাত্রীবাহী বাস উঠে গেলে অন্তত সাতজন নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছেন। শুক্রবার ভোর আনুমানিক ৫টার দিকে এরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ভোরে এরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিনমজুর ও শ্রমিকদের বাজার বসেছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা শাহ্ ফতেহ আলী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অপেক্ষমাণ শ্রমিকদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন এবং অনেকে গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধার অভিযান চালিয়ে আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। পাশাপাশি বাসটি জব্দ এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ