৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে সফর, ১৪৪৮ হিজরি

বগুড়ায় নগদ টাকা-স্বর্ণ চুরি, গণপিটুনিতে নিহত ১

spot_img

 শিবগঞ্জ উপজেলায় চুরি করে পালানোর সময় গ্রামবাসীর গণপিটুনিতে এক চোর নিহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া মাতালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সেলিম (৪০)। তিনি কাহালু উপজেলার কালাই ইউনিয়নের পীলখঞ্জ এলাকার সিদ্দিকের ছেলে। এ ঘটনায় জড়িত অন্য দুই চোর নগদ সাড়ে তিন লাখ টাকা ও সাড়ে আট ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবারের।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে ছাতুয়া মাতালপাড়া গ্রামের বাসিন্দা গোপাল চন্দ্রের বাড়িতে তিনজন চোর প্রবেশ করেন। বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এক

আটক করেন স্থানীয় লোকজন। পরে উত্তেজিত জনতা তাঁকে মারধর করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ভুক্তভোগী পরিবারের সদস্য ও চানাচুর ব্যবসায়ী সুমন সাহার স্ত্রী পূর্ণিমা সাহা বলেন, সিঁধ কেটে দুই চোর তাঁদের ঘরে প্রবেশ করে। ঢুকেই তাঁকে ও তাঁর শিশুসন্তানকে চাকু ধরে জিম্মি করা হয়। পরে ঘরে থাকা সাড়ে তিন লাখ টাকা, আট ভরি স্বর্ণালংকার এবং তাঁর পরনে থাকা গয়নাও নিয়ে যায় চোরেরা।

তিনি বলেন, ‘ওরা পালিয়ে যাওয়ার সময় আমরা চিৎকার দিলে আমার ভাসুর একজনকে ধরার চেষ্টা করেন। পরে এলাকাবাসী এসে একজনকে আটক করে।’

শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িত পলাতকদের ধরতে অভিযান শুরু হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ