১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বগুড়ায় নিখোঁজ কিশোরের লাশ ডোবায়, অটোরিকশা উধাও

spot_img

বগুড়ার সোনাতলায় ডোবা থেকে আব্দুর রহমান (১৫) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার ভেলুরপাড়া-কলেজ স্টেশন সড়কের লোহাগাড়া নয়াপাড়া এলাকায় বুধবার সকালে লাশটি পাওয়া যায়।

নিহত আব্দুর রহমান গাবতলী উপজেলার গোয়ালপাড়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে। সে অটোরিকশা চালাত।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেনি আব্দুর রহমান। সকালে স্থানীয়রা ডোবার মধ্যে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

ওসি কবির হোসেন।বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কিশোরটিকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। তার অটোরিকশাটিও পাওয়া যায়নি। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ