২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই জিলহজ, ১৪৪৭ হিজরি

ভারতের বিপক্ষে হার দিয়ে সিরিজ শুরু করলো বাংলাদেশ

spot_img

এসবি ক্রীড়া ডেস্ক: সিলেটে চলমান ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় নারী ক্রিকেট দলের কাছে ৪১ রানে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এর ফলে ৫ ম্যাচ সিরিজে ১-০ তে পিছিয়ে পড়ল বাংলাদেশ।

আজ (২৮ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারতীয় অধিনায়ক হরমনপ্রিত কৌর।নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রান তুলতে সক্ষম হয় ভারতীয় মেয়েরা।দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন ইয়াস্তিকা ভাটিয়া। আর রাবেয়া খাতুন নেন ৩ টি উইকেট।

১৪৬ রানের লক্ষ্যে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১০১ রানের বেশি করতে পারে নি বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন টাইগ্রেস দলপতি নিগার সুলতানা জ্যোতি। আর ভারতের রেনুকা সিং নেন ৩ টা উইকেট।

৪ ওভারে মাত্র ১৮ রান খরচায় ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচ সেরা হয়েছেন ভারতের রেনুকা সিং।

_এসবি/ইন্দ্রজিৎ_

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ