২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

মস‌জিদে নামাজ পড়তে গিয়ে মুসল্লির মৃত্যু

spot_img

এসবি নিউজ ডেস্ক : নওগাঁর সদরে মস‌জি‌দে নামাজ পড়তে গিয়ে রফিকুল ইসলাম বেলাল (৭০) নামে এক মুসল্লির মৃত‌্যু হয়েছে।
রোববার (১৮ ফেব্রুয়ারি ) রাত অনুমানিক ৮টার সময় উপজেলার মডেল জামে মসজিদে মৃত্যুর এ ঘটনা ঘটে।

ওই মুসল্লি নওগাঁ পৌরসভার ৭নং ওয়ার্ডের হোটেল রাজ এলাকার মৃত তাহের উদ্দিনের ছেলে এবং পেশায় ব্যবসায়ী।

নিহতের স্বজন‌দের সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম বেলাল হার্টের রোগী ছি‌লেন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে নিহতের আত্মীয় রফিকুল হাসান বলেন, ‘প্রতিদিনের মতো গতকাল এশার নামাজ পড়তে মসজিদে যান। নামাজ পড়ার আগ মুহূর্তে তিনি লুটিয়ে পড়ে। পরে মসজিদের অন্যান্য মুসল্লিরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

মস‌জি‌দের ইমাম ও খতিব হাফেজ মওলানা আনোয়ার হোসেন বলেন, ‘এশার নামাজের আগমুহূর্তে মসজিদের মেঝেতে লুটিয়ে পড়েন তিনি। পরে কয়েকজন মুসল্লি উদ্ধার করতে গেলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।’

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ