
মোংলা সংবাদদাতা: বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের সিএসও এর সদস্যদের নিয়ে স্থানীয় উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক বাজেট প্রনয়ণে অগ্রাধিকার ভিত্তিক চাহিদা নিরুপন এবং কর্মকৌশল নির্ধারণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
২২ ও ২৩ সেপ্টেম্বর সকাল ৯ টায় সুন্দরবন ইউনিয়নের হলরুমে ইউরোপীয় ইউনিয়ন এর অর্থায়নে এবং হেলভেটাস বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় সিএনআরএস এর ইভলস প্রকল্পের আওতায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এসময় সুন্দরবন ইউনিয়নের সিএসও এর সদস্য বাদল হাওলাদর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন ইউনিয়ন এর চেয়ারম্যান ইকরাম ইজারাদার, ট্রেনার সিএনআরএস ইভলস প্রকল্পের পিএম মিলন চৌধুরী, মোংলা উপজেলার এফএফ মুহাম্মদ আলী ও সুন্দরবন ইউনিয়ন এর সিএসও সদস্যবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান ইকরাম ইজারাদার বলেন, ইউনিয়ন পরিষদের বাজেট স্থানীয় উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক বাজেট প্রনয়ণে সিনএনআরএস এর ইভলভস প্রকল্পের এই প্রশিক্ষণ সিএসও সদস্যদের মাধ্যমে স্থানীয় সাধারণ মানুষ তাদের অধিকার এবং সেবা সঠিক ভাবে পেতে সহায়ক হবে। এরকম কার্যক্রম এর মাধ্যমে স্থানীয় সাধারণ মানুষ এর নিজের অধিকার আদায়ে সচেতন হবে।




