২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই সফর, ১৪৪৮ হিজরি

মোংলায় হরিণের মাংস সহ ৬ জন আটক 

spot_img

মোংলায় হরিণের মাংস সহ ৬ জন আটক

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা: মোংলায় ফেরিঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১১ কেজি অবৈধ হরিণের মাংস সহ ৬ জন চোরাচালানকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

৮ জানুয়ারি (বুধবার) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা) এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুসফিক উস সালেহিন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ০৭ জানুয়ারি মঙ্গলবার দুপুর ২ টায় বিসিজি বেইজ মোংলা কর্তৃক মোংলা ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে মোংলা হতে ঢাকাগামী একটি মাইক্রোবাস তল্লাশী করে ১১ কেজি অবৈধ হরিণের মাংস সহ ৬ জন চোরাচালানকারীকে আটক করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত অবৈধ হরিণের মাংস, মাইক্রোবাস এবং আটককৃত চোরাচালানকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মোংলা থানা পুলিশের উপস্থিতিতে স্টেশন কর্মকর্তা ঢাংমারী ফরেস্ট অফিস, চাঁদপাই এর নিকট হস্তান্তর করা হয়।##

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ