১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

যৌথ বাহিনীর দেশব্যাপী ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু

spot_img

গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের জেরে শনিবার থেকে গাজীপুরসহ সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হচ্ছে। আজ শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে এক সভায় এই সিদ্ধান্ত হয়। এর আগে শুক্রবার রাতে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ের সভা সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শনিবার থেকেই গাজীপুর এলাকাসহ সারা দেশে এই অভিযান শুরু হবে।

অপারেশন ডেভিল হান্টের ব্যাপারে আগামীকাল প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। সূত্র: বাংলাভিশন

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ