১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

রাজধানীতে ঝটিকা মিছিলের চেষ্টা, আওয়ামী লীগের আরও ১২ নেতাকর্মী গ্রেফতার

spot_img

রাজধানীতে ঝটিকা মিছিলের সময় রমনা ও গুলশান এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
 তিনি জানান, ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে রমনা ও গুলশান থানা পুলিশ কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।  
 
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারের সামনে থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে মিছিল করে যাওয়ার চেষ্টা করে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী। এ সময় তারা  ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এমন বিভিন্ন স্লোগান দেন। পরে এ মিছিল থেকে একটি মোটরসাইকেলসহ ৬ জনকে গ্রেফতার করে পুলিশ।
 
 একই অভিযোগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর দারুস সালাম থানার টেকনিক্যাল মোড় এলাকা থেকে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ১২ ও মিরপুর এলাকা থেকে ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেন পুলিশ সদস্যরা। এ নিয়ে দুই দিনে ৩০ জনকে গ্রেফতার করা হলো।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ