২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

লোহাগাড়ায় অস্ত্র, স্বর্ণালংকারসহ ডাকাত দম্পতি আটক

spot_img


মুহাম্মদ জাবেদ হোসাইন বিপ্লব চট্টগ্রাম জেলা প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়ায় অভিযান চালিয়ে অস্ত্র ও স্বর্ণালংকারসহ ডাকাত দম্পতিকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।

শুক্রবার (২০ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার সময় লোহাগাড়া থানাধীন আধুনগর এলাকা থেকে তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি ২ টি অস্ত্র, স্বর্ণালংকারসহ লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়।
থানা সুত্রে জানা যায়, লোহাগাড়া থানার কর্মরত এসআই (নি.) মো. শরিফুল ইসলাম পিপিএম(বার), সঙ্গীয় ফোর্সসহ ওয়ারেন্ট তামিল এবং মাদক উদ্ধারের নিমিত্ত বিশেষ অভিযান ডিউটি করাকালীন দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২ টার সময় আমিরাবাদ বাজার হতে চুনতি বাজার এলাকায় যাওয়ার সময় লোহাগাড়া থানাধীন আধুনগর ইউনিয়নের আধুনগর খাসমহল এলাকায় চট্টগ্রাম টু কক্সবাজার মহাসড়কের পূর্বপাশে জনৈক মান্নানের মুদি দোকানের সামনে ফাঁকা জায়গা একজন পুরুষ ও একজন মহিলাকে সন্দেহজনক দাড়িয়ে থাকতে দেখে সন্দেহ হওয়ায় তাদেরকে আটক করে তল্লাশি চালিয়ে লুন্ঠিত মালামাল গুলো উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন তারা হলেন—চট্টগ্রামের বাঁশখালীর গুলুল্যাখালী মাইজপাড়া গ্রামের বাসিন্দা, বর্তমানে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর হিমছড়িপাড়া এলাকায় বসবাসকারী মো. মনজুর আলম (৫২) এবং তার স্ত্রী হাছিনা বেগম (৪০) ডাকাত মঞ্জুর এর দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগের ভিতর রাখা কাঁচা সবজির নিচে ব্যাগের তলায় ০২টি দেশীয় তৈরি এলজি (আগ্নেয়াস্ত্র), এবং ০২। হাছিনা বেগম (৪০)-এর তার ডান হাতে থাকা ০১টি ঘিয়ে ও সাদা রঙের ছোট হাত ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভিতর হতে ০৫(পাঁচ) রাউন্ড ৭.৬২ চায়না গুলি, ০১ভরি ৭পয়েন্ট স্বর্ণ (যার মধ্যে কানের দুল-০৫টি কানের রিং-০৪টি, আংটি-০২টি), ০১ভরি ১২আনা ৩পয়েন্ট সিটি গোল্ড (যার মধ্যে লকেট যুক্ত চেইন-০১টি, কানের দুল-০৬টি), নগদ-৪৮,৫০০ টাকা, ২টি মোবাইল ফোন।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, তাদের হেফাজত হতে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গুলি নিয়ে আটক মোঃ মনজুর আলম (৫১) তার সহযোগী অন্যান্য ডাকাত দলের সদস্যদের সহায়তায় বিভিন্ন এলাকায় ডাকাতি করে থাকে এবং গত ১৯/০৬/২০২৫খ্রি. রাতে পটিয়া থানা এলাকায় একটি বসত বাড়িতে উল্লিখিত অস্ত্র দ্বারা ডাকাতি করেছিল। ডাকাতি শেষে ঘটনাস্থল এলাকায় স্থানীয় জনসাধারনের ধাওয়া খেয়ে জব্দকৃত অস্ত্র-গুলি, স্বর্ণালংকার ও টাকা আধুনগরের খাসমহল এলাকায় একটি পরিত্যক্ত ঝোপের মধ্যে লুকিয়ে রেখেছিল। আজ সুযোগ বুঝে স্ত্রীর সহায়তায় আলামতগুলি নিয়ে বাসযোগে আজিজনগর যাওয়ার সময় চুনতি এলাকায় পুলিশি অভিযান আছে জানতে পেরে ঘটনাস্থলে বাস থেকে নেমে যায় ও ভিন্ন কৌশলে বাড়িতে যাওয়ার জন্য অপেক্ষা করছিল। আটক মোঃ মনজুর আলমের বিরুদ্ধে অর্ধ ডজন ডাকাতির মামলা রয়েছে।

এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ডাকাতির লুন্ঠিত মালামাল ও অস্ত্রসহ দুজনকে আটক করি, শনিবার সকালে তাদেরকে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরন করা হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ