৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শরীয়তপুর সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল

spot_img

 

রাব্বি ছৈয়াল, শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুর সরকারি কলেজে অধ্যয়নরত শিক্ষার্থী, কর্মচারী ও স্থানীয় ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শরীয়তপুর সরকারি কলেজ শাখা।

মঙ্গলবার (১০ মার্চ) কলেজ প্রাঙ্গণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শরীয়তপুর জেলা শাখার সভাপতি সাখাওয়াত কাউসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট দেওয়ান সিদ্দীক আহমেদ, জেলা সেক্রেটারি মেহেদী হাসান নিরব, অফিস সম্পাদক রাসেল মাহমুদ ও অর্থ সম্পাদক সাইদুর রহমানসহ জেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

রবিউল মুহাম্মদ রিজনের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে ইফতার মাহফিলের কার্যক্রম শুরু হয়। পরে আগত অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।

বক্তারা বলেন, রমজান মাস তাকওয়া অর্জন ও আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ। এ মাসে বেশি বেশি ইবাদত-বন্দেগির মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভ এবং নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, বর্তমান তরুণ সমাজই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তরুণদের নৈতিকতা, সততা ও আদর্শের ভিত্তিতে গড়ে উঠতে হবে, যাতে দেশ দুর্নীতি ও অসৎ মানুষের হাত থেকে রক্ষা পায়।

অনুষ্ঠানের শেষপর্বে জাজিরা শামসুল উলুম কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা নওয়াব আলী দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ