১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে আদর্শ শিক্ষক ফেডারেশনের  শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত।

spot_img

বগুড়া শাজাহানপুরে আদর্শ শিক্ষক ফেডারেশনের আয়োজনে শিক্ষকদের নিয়ে শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(৩০ নভেম্বর) সকালে উপজেলার আল্লামা ফকির আব্দুর রহমান মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আদর্শ শিক্ষক ফেডারেশনের শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি ও রানীরহাট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আনোয়ারুজ্জামান আনোয়ারের সভাপতিত্বে ও খামারপাড়ার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন বাবুর সঞ্চালনায় প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন বগুড়া অঞ্চলের উপদেষ্টা অধ্যাপক নজরুল ইসলাম।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আই ই এস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মন্জুরুল হক, বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক আবু জাফর মোহাম্মদ কামাল উদ্দিন, আদর্শ শিক্ষক ফেডারেশনের বগুড়া জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, জেলা সভাপতি মাওলানা রেজাউল করীম, শাজাহানপুর উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা আব্দুর রহমান, মাওলানা শহিদুল ইসলাম, হাফেজ মোখলেছুর রহমান মুকুল, মাওলানা আব্দুল মোমিন, মাওলানা কাওছার আলী, অধ্যাপক গাজীউর রহমান, রানীরহাট কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু জাফর, বামুনিয়া সমবায় ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম, মানিকদিপা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মতিন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন,শিক্ষকদের বৈষম্য দূর করা হবে এবং শিক্ষকেরা যেন সমাজের কাছে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারেন তার জন্য বাংলাদেশ শিক্ষক ফেডারেশন কাজ করে যাবেন।

সকল শিক্ষক নেতৃবৃন্দ,পুরানো কারিকুলাম বাদ দিয়ে নতুন করে নৈতকতা,আদর্শ মানুষ গড়ার উপযোগী শিক্ষাক্রম প্রনয়ণ করার জন্য  সকল স্তরের শিক্ষকদের এই আদর্শ শিক্ষক ফেডারেশনের ছায়া তলে আসার আহবান জানান।

এছাড়া আগামী ঈদের পূর্ব পরিপূর্ণ ঈদ বোনাস প্রদানের জন্য বর্তমান সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ