২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে আহত শিক্ষার্থীদের পাশে ইউএনও

spot_img

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বগুড়ার শাজাহানপুরের আহত শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে আহত দুই শিক্ষার্থী পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী মুহসিয়া তাবাসসুম তাবাসসুম।

আহত শিক্ষার্থীরা হলেন উপজেলার আড়িয়া রহিমাবাদ এলাকার কবির হোসেনের ছেলে নাহাদ হাসান ও মাঝিড়া এলাকার আব্দুল হাকিম আকন্দ ছেলে মারুফ হাসান।

বৈষম্য বিরোধী আন্দোলনে গত ৪ আগস্ট বগুড়া শহরের সাতমাথায় পুলিশের গুলিতে শিক্ষার্থী নাহিদ হাসানের বামচোখ ও মাথায় আটকে যায়। বর্তমানে সে ঢাকা চক্ষু হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় আছে। অপর আহত শিক্ষার্থী মারুফ হাসান আন্দোলন সময় বগুড়া শহরে পুলিশ লাঠির আঘাতে আঘাত প্রাপ্ত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে গিয়ে উপজেলার আহত প্রত্যেক শিক্ষার্থী পরিবারদের প্রাথমিকভাবে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ