
শাজাহানপুরে কামারপাড়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা।
সুজন আহম্মেদ:বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার কামারপাড়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি মো. মোখছেদুর রহমান (মন্ডল)কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
(১৬ফেব্রুয়ারি ) রবিবার সকাল ১১ টায় কামারপাড়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অত্র বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে কামারপাড়া উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে নবগঠিত সভাপতি ও অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেন আয়োজকরা।
সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আলা উদ্দিনের সভাপতিত্বে ও অত্র বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি সদস্য মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন
বগুড়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপি’র সভাপতি এনামুল হক শাহীন,
বরেণ্য অতিথি হিসাবে বক্তব্য রাখেন
শাজাহানপুর উপজেলা
জামায়াত ইসলামের সেক্রেটারি মো: শহিদুল ইসলাম
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ সাইফুল ইসলাম,
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ।
উক্ত সংবর্ধিত নবগঠিত কমিটির সভাপতি ।
মোখছেদুর রহমান বলেন, এ সংবর্ধনায় অনুষ্ঠানে উপস্থিত সকলের সামনে বলতে চাই আমার ওপরে অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করিব। বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে এগিয়ে যাচ্ছিল, মাঝে বিদ্যালয়ে কিছুটা ছন্দ-পতন হয়েছিল। তবে এখন থেকে বিদ্যালয়ের মান-উন্নয়নে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চোপিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাফফর রহমান,আব্দুর রশিদ,
চোপিনগর ইউনিয়ন জামায়াতের আমির সালেকুর রহমান, রজব আলী বাবলু, জাসাস নেতা বিপুল মোল্লা
চোপিনগর ইউনিয়ন ছাত্রনেতা এস কে সাগর মির্জা প্রমুখ।
এসময় অন্যান্য মধ্যে ,রেজাউল, আল আমিন, রকি, রুবেল আহম্মেদ, রাশেদ,আতিক সহ অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ,ছাত্রছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




