৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে খোরশেদ হত্যা মামলায়, পলাতক আসামি বেল্লাল গ্রেফতার!

spot_img

বগুড়ার শাজাহানপুরে খোরশেদ আলম (৩৮) হত্যা মামলার এজাহারনামীয় ৪ নম্বর পলাতক আসামি মোঃ বেল্লালকে গ্রেফতার করেছে র‍্যাব।

হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে সোমবার (৯ নভেম্বর) রাতে বগুড়ার গাবতলী উপজেলার কালাইহাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২-এর সিপিএসসি বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল কালাইহাটা এলাকার মোঃ শেকুল প্রামাণিকের বসতবাড়িতে অভিযান চালিয়ে বেল্লালকে গ্রেফতার করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর সকাল ১১টার দিকে শাজাহানপুর উপজেলার মাদলা বাজারে বাজার করতে যান মাদলা পূর্বপাড়ার মোঃ খোরশেদ আলম। কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে বাজারের পূর্ব পাশে মতি ইলেকট্রিক্স দোকানের সামনে পৌঁছালে পূর্বশত্রুতার জেরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একদল ব্যক্তি তাঁর পথরোধ করে। এ সময় বার্মিজ চাকু দিয়ে তাঁকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে তাঁর সঙ্গে থাকা নগদ দুই হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাঁকে রাস্তায় ফেলে রেখে যায় হামলাকারীরা।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে ৭ নভেম্বর রাতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮ নভেম্বর বিকেলে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা মোঃ আনছার আলী (৭০) বাদী হয়ে শাজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে পলাতক আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ায় র‍্যাব।

গ্রেফতার বেল্লাল (৪ নম্বর আসামি), পিতা মৃত রসুল, মাদলা পূর্বপাড়া, শাজাহানপুর, বগুড়ার বাসিন্দা। তাঁকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ