২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩

spot_img

বগুড়ার শাজাহানপুরে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৫০ গ্রাম গাঁজা, ১৪ পিস ইয়াবা ও এক গ্রাম হেরোইনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টা ১০ মিনিটের দিকে উপজেলার মাদলা ইউনিয়নের চাঁচাইতাড়া খালপাড়া গ্রামে অভিযান চালায় পুলিশ। এসআই আরিফুল ইসলাম ও এসআই সুজল চন্দ্র দেবনাথ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সুলতান মাহমুদের আধা-পাকা বাড়ির সামনের রাস্তা থেকে মো. রফিকুল ইসলাম ওরফে পটু (৫১)কে গ্রেপ্তার করেন। পরে তার হেফাজত থেকে ৪৫০ গ্রাম শুকনা গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রফিকুল ইসলাম ওই গ্রামের মৃত ওসমান গনি ওরফে ওসমান আলী প্রাংয়ের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় শাজাহানপুর থানায় মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।

এদিকে শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের জোকা ডাক্তারপাড়া গ্রামে অভিযান চালায় পুলিশ। এসআই আব্দুর রহিম ও এসআই আব্দুল মোমিন সঙ্গীয় ফোর্স নিয়ে শাকিলের মুরগির ফার্মের পশ্চিম পাশে পাকা সড়কে অভিযান চালিয়ে ১৪ পিস ইয়াবা ও এক গ্রাম হেরোইনসহ দুজনকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার দুজন হলেন—ধুনট উপজেলার বথুয়াবাড়ী গ্রামের আজিবর শেখের ছেলে মঞ্জু শেখ এবং একই উপজেলার পাকুড়ীহাটা গ্রামের মো. আব্দুল হাকিমের ছেলে মিজানুর রহমান (৩১)।

বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার এসআই আবু জাররা সংবাদ বুলেটিনকে বলেন,  আটককৃতদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। তিনি আরো বলেন, মাদক নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ