২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই সফর, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে প্রাণ ডেইরি কোম্পানিতে ডাকাতি, ৩টি গরু ও ২০ হাজার টাকা লুট

spot_img

বগুড়ার শাজাহানপুরে প্রাণ ডেইরি কোম্পানিতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ আগস্ট) দিবাগত রাতে উপজেলার কৃষি কলেজের সামনে, নাটোর-বগুড়া মহাসড়ক সংলগ্ন কোম্পানিটিতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় ১০-১৫ জনের একটি ডাকাত দল কোম্পানির সিকিউরিটি গার্ড মোয়াজ্জেম হোসেনসহ কয়েকজন কর্মচারীকে মারধর করে তিনটি কক্ষে আটকে রাখে। পরে ৯টি গরু (যার আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা) ও নগদ ২০ হাজার টাকা লুট করে নেয় তারা।

এ সময় ডাকাত দলের হামলায় আহত কর্মচারীদের একজন জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম সংবাদ বুলেটিনকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ