২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ওয়ার্ড বিএনপির সাবেক নেতা নিহত

spot_img

শাজাহানপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ওয়ার্ড বিএনপির সাবেক নেতা নিহত

মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার শাজাহানপুরের রহিমাবাদ (সিব্লক) এলাকায় মর্মান্তিক এক সড়ক দূঘর্টনায় রাজা মিঞা (৫০) নামের বিএনপির এক সাবেক নেতার মৃত্যু হয়েছে।
নিহত রাজা মিঞা উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোট গ্রামের সরদার পাড়ার (সোনাইডাঙ্গা) শুকুর আলীর ছেলে।তিনি আমরুল ইউনিয়ন ০৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য ছিলেন ।
আজ(২৩ এপ্রিল ) রবিবার দুপুর আনুমানিক পৌনে বারোটার দিকে এ দূঘর্টনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার রহিমাবাদ সি-ব্লক মহাসড়কে যাত্রীবাহী বাস টিআর পরিবহন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজা মিয়া গুরুতর আহত হলে স্থানীয় লোকজন উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, ভিকটিমের প্লাটিনা ১০০ সিসি মোটরসাইকেলটি শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে আটক আছে ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ