১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে মোবাইল কোর্টের অভিযান: লাইসেন্সবিহীন পেট্রোল বিক্রয়ে জরিমানা

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল বাজার এলাকায় লাইসেন্স ছাড়া পেট্রোল মজুদ ও বিক্রয়ের দায়ে এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।
সোমবার (৩০ মার্চ ) সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মোঃ স্বপন নামে এক ব্যক্তিকে বাংলাদেশ পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় অবৈধভাবে মজুদকৃত ১৪ লিটার পেট্রোল জব্দ করা হয়। পরে জব্দকৃত পেট্রোল সরকারি নির্ধারিত মূল্যে উপস্থিত ক্রেতাদের মধ্যে বিক্রি করা হয়।
আদায়কৃত জরিমানার অর্থ পরবর্তী কর্মদিবসে সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শাজাহানপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি সংবাদ বুলেটিনকে জানান, মাঠ পর্যায়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ