১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে ২৩টি অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস

spot_img

বগুড়ার শাজাহানপুরে অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৩টি জাল জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টায় উপজেলার চোপীনগর ইউনিয়নের কচুয়াদহ রঙ্গিলাঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি। এ সময় অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত ২৩টি চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

অভিযান চলাকালে স্থানীয় বাসিন্দাদের নিষিদ্ধ জাল ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ