৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জে জমে উঠেছে কুরবানীর পশুর হাট

spot_img

আরিফুল ইসলাম, শিবগঞ্জ, বগুড়াঃ মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল আজহা। এ উৎসবকে ঘিরে শিবগঞ্জে জমে উঠেছে কুরবানীর পশুর হাটের কেনাবেচা।

বগুড়ার শিবগঞ্জে কোরবানির পশুর হাটগুলোতে উঠতে শুরু করেছে ঝকঝকে সাদা,লাল ও কালো রঙ্গের বিভিন্ন জাতের বিপুল সংখ্যক দেশি গরু-ছাগল। হাটে ক্রেতা বিক্রেতার উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। এতে করে যেনো জমে উঠেছে কুরবানীর পশুর হাট।

আজ (৩১ মে) শনিবার শিবগঞ্জের গাংনগর কোরবানির পশুর হাটে সরজমিনে দেখা যায়, ঈদ-উল আজহা উপলক্ষে গাংনগর কোরবানির পশুর হাটে স্থানীয় ক্রেতা বিক্রেতাদের আগমন। এইসময় গরু-ছাগল কেনাবেচা করেন স্থানীয় ক্রেতা বিক্রেতারা।

গাংনগর কোরবানির পশুর হাট সপ্তাহে দুদিন শনিবার ও বুধবার চলে বেচাকেনা। বিকাল ৩ টা থেকে রাত ৮টা পর্যন্ত চলছে বেচাকেনা। এলাকার ব্যবসায়ী ও কোরবানি দিতে ইচ্ছুক ক্রেতা হাটে আসছেন এবং তাদের পছন্দ অনুযায়ী কোরবানি ক্রয় করছেন ।

ক্রেতা মাসুদ রানা জানান, “গরুগুলোর স্বাস্থ্য ভালো। দামের মধ্যে অনেক ভালো গরু পাওয়া যাচ্ছে। তাই পরিবার নিয়ে কোরবানির গরু কিনতে এসেছি।

গরু বিক্রেতা বলেন, “এবার হাটে ক্রেতা তুলনামূলক কম আসতেছে। তবে মোটামুটি গরু বিক্রি হচ্ছে, দামও মোটামুটি ঠিক আছে। আশা করি সামনে আরও ভালো হবে।

হাট ইজারাদার জানান, “হাটের পরিবেশ সুন্দর ও নিরাপদ রাখতে আমরা কাজ করছি। বিক্রেতা-ক্রেতাদের যাতে কোনো ভোগান্তি না হয় সে ব্যাপারেও নজর রাখা হচ্ছে।”

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ