২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শেরপুর উপজেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং পুলিশ প্রশাসন কে মাঠে নামতে ওসির সাথে সাক্ষাৎ করে সমন্বয়কবৃন্দ।

spot_img

ওসি জানান থানায় কর্মরত সকল পুলিশ ভীত এবং আতঙ্কিত থাকায় তারা রাস্তায় বের হতে ভয় পাচ্ছেন।তাই ওসি নিজেই বেরিয়ে পড়েছেন তাদের ভয় কাটিয়ে তুলতে।

এ কথার প্রেক্ষিতে শিক্ষার্থীরা পুলিশ প্রশাসনকে অভয় জানিয়েছেন এবং তাদের স্বাভাবিক কর্মকান্ডে ফিরে আসতে বলেছেন।তারা বলেন সাধারণ শিক্ষার্থীদের এভাবে রাস্তায় ট্রাফিক এর দায়ীত্ব পালন করা খুবই ঝুকিপূর্ণ এবং কষ্টদায়ক।এছাড়াও শিক্ষার্থীরা ধীরে ধীরে পড়াশোনা থেকে দূরে সরে আসছে যা তাদের একাডেমিক ক্যারিয়ার নষ্ট করতে পারে।সুতরাং সকল প্রশাসনিক সেক্টরের দায়ীত্বশীল দের নিজ নিজ কাজে ফিরে এসে শিক্ষার্থীদের ক্লাসরুমে ফেরার সুযোগ করে দেয়ার আহবান জানিয়েছে শিক্ষার্থীরা।

এছাড়াও তারা বলেন,পুলিশ প্রশাসনের অনুপস্থিতি এলাকায় অরাজকতা সৃষ্টি করছে।চুরি,চাঁদাবাজি,মাদক ব্যবসা সহ অন্যান্য অপরাধ বৃদ্ধি পাচ্ছে।অপরাধীদের ধরতে পারলেও যথাযথ শাস্তির ব্যবস্থা নেই।এ অবস্থা বেশিদিন চলতে থাকলে মানুষ নিরাপত্তাহীনতায় পড়বে।সুতরাং আমরা চাই পুলিশ প্রসাশন তাদের স্বাভাবিক কর্মকান্ডে ফিরে আসুক।

উক্ত সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল্লাহ সাদিক,তৌকির আহমেদ,মোঃ জিয়াদ মন্ডল,আতিকুল ইসলাম,আব্দুল হালিম এবং জাওয়াদ জামিল।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ