৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই জিলহজ, ১৪৪৭ হিজরি

সপরিবারে তারেক রহমানের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন সাবেক এমপি লালু

spot_img
 বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. হেলালুজ্জামান তালুকদার লালু সপরিবারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন।

শুক্রবার (২৯ মে) রাজধানীর গুলশানে তারেক রহমানের বাসভবনে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে তিনি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় সাবেক এমপি লালুর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী, গ্রীন কলাকোপা এস্টেটের মহাপরিচালক ও দৈনিক উত্তর কোণ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক বেগম শামছুন নাহার জামান তালুকদার। এছাড়া তাঁদের কনিষ্ঠ পুত্র, দৈনিক উত্তর কোণ পত্রিকার সম্পাদক ও বগুড়া প্রেস ক্লাবের নির্বাহী সদস্য মো. সাহেদুজ্জামান সিরাজ বিজয়সহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা পরস্পরের কুশল বিনিময় করেন এবং দেশের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ