২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই জিলহজ, ১৪৪৭ হিজরি

সারিয়াকান্দিতে গাইঞ্জা ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন চাষীরা

spot_img

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি ঃ

বগুড়ার সারিয়াকান্দিতে চরাঞ্চলে স্থানীয় জাতের গাইঞ্জা ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন চাষীরা। আবহাওয়া অনুকূলে থাকায় উপজেলায় এবার গাইঞ্জা ধানের বাম্পার ফলন হয়েছে। উপজেলার যমুনা ও বাঙ্গালী নদীতে জেগে উঠা চরের মাঠে সোনালি ধান ঘরে তুলতে এখন ব্যস্ত সময় পার করছেন চরাঞ্চলের কৃষকেরা। ধান কাটা ও মাড়াই চলছে পুরোদমে। উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে আশাবাদী স্থানীয় কৃষি বিভাগ।
স্থানীয় কৃষকরা জানান, সারিয়াকান্দি উপজেলার যমুনা ও বাঙ্গালী নদীর চরাঞ্চলের কৃষকরা দীর্ঘদিন ধরে সুস্বাদু ও পুষ্টি গুণসম্পন্ন গাইঞ্জা ধান চাষ করে আসছেন। সময়মতো বন্যা হলে জমিতে পলিমাটি পড়ে। আর সেই পলিমাটিতেই কোনও চাষ ছাড়াই এ জাতের ধানের চারা রোপণ করতে হয়। কিন্তু এবার বন্যা কম এবং দেরিতে হওয়ায় তারা সময়মতো জমিতে ধান রোপণ করতে পারেননি। সাধারণত ভাদ্র-আশ্বিন মাসে জমিতে এ ধান রোপণ করতে হয়। বর্তমানে কৃষকরা ধানগুলো কর্তন করে গোলায় তুলতে ব্যস্ত সময় পার করছেন। অন্যান্য বছরের তুলনায় এ সময় ধানের দাম ভালো থাকায় কৃষকেরা লাভবান হবেন বলে আশা করা যাচ্ছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ