৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে “অপারেশন ডেভিল হান্ট”, গ্রেফতার-৫

spot_img

সুনামগঞ্জ প্রতিনিধি:

দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের গ্রেফতারের লক্ষ্যে সুনামগঞ্জে চলছে “অপারেশন ডেভিল হান্ট”। জেলার বিভিন্ন উপজেলায় পরিচালিত এ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার দুপুরে এ তথ্যটি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন গ্রেফতারকৃতরা হলেন,

১. তাহিরপুর উপজেলার দক্ষিণকুল গ্রামের বাসিন্দা হাসান রনি (২০) ।সে নিষিদ্ধ সংগঠন বালিজুড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

২. মধ্যনগর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা আক্কল চন্দ্র সরকার (৩৮) ।

৩. বিশ্বম্ভরপুর উপজেলার আক্তারপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল আলিম (২৩) ।

৪. সুনামগঞ্জ সদর উপজেলার নিয়ামতপুর গ্রামের বাসিন্দা রতিন্দ্র কুমার রায় (৬০) ।সে গৌরারং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

৫.ছাতক উপজেলার বেরাজপুর গ্রামের বাসিন্দা মো. ইয়াহিয়া (৩৭) । সে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন জানান,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট” অব্যাহত থাকবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ