১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে জিলহজ, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জের দিরাইয়ে বন্দুক যুদ্ধে গুলিবিদ্ধ ১১, আহত ২৫

spot_img

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দিরাইয়ে পল্লীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বন্দুক যুদ্ধে ১১ জন গুলিবিদ্ধসহ ২৫ জন আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কুলঞ্জ ইউনিয়নের রাড়ইল গ্রামে এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মুহিবুর রহমান চৌধুরী (২৫), আঞ্জু চৌধুরী (২৩), সোহেল চৌধুরী (২৫), জুয়েল চৌধুরী (৪০), আকমল চৌধুরী (৬২), কনর চৌধুরী (৫৫), শুভ চৌধুরী (২৭), ইসলাম উদ্দিন চৌধুরী (৬৫), জাবেদ চৌধুরী (২৫), তাসিম চৌধুরী (২৮), রাবেল চৌধুরী (২৭), জুবেদ চৌধুরী (৩২) ও মুর্শেদ চৌধুরী (৪২) কে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রামবাসী ও পুলিশ জানায়, রাড়ইল গ্রামে আনু মিয়া চৌধুরী ও নানু মিয়া চৌধুরীর সাথে একই গ্রামের জসীম উদ্দিন চৌধুরী ও সুমন চৌধুরীর লোকের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিকবার বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। একে অপরের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা মোকাদ্দমা।
মঙ্গলবার সকালে আনু চৌধুরীর দায়ের করা একটি মামলায় তদন্তে যায় দিরাই থানা পুলিশ। মামলার তদন্ত শেষ করে পুলিশ গ্রাম থেকে ফেরার পর উভয় পক্ষের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। ঘন্টাব্যাপী সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক প্রশান্ত সাগর দাস গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ডা. প্রশান্ত সাগর দাস বলেন, আহতদের শরীরে ছড়রাগুলি দেখা গেছে, যা মেডিকেল রিপোর্টে নিশ্চিত হওয়া যাবে।
দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক বললেন, আমি শুনেছি সাত জন গুলিবিদ্ধ হয়েছে। অস্ত্র উদ্ধার ও অস্ত্রধারীদের গ্রেপ্তারে গ্রামে অভিযান চলছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
#

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ