৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

৪মে থেকে স্কুল-কলেজে ক্লাস হবে শনিবারও

spot_img

আগামী ২৮ এপ্রিল থেকে মাধ্যমিক স্কুল ও কলেজ খুলে দেওয়ার জন্য সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সেইসঙ্গে আগামী ৪ মে থেকে স্কুল-কলেজে শনিবারও ক্লাস চলবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয় জানায়, বর্তমান তাপমাত্রা দেশের সর্বোচ্চ তাপমাত্রা নয়। তাছাড়া বাংলাদেশে সব অঞ্চলের বর্তমান তাপমাত্রাও সমান নয়। তাই আগামী রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তাপপ্রবাহের মধ্যে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের বাইরের কোনো কার্যক্রম থেকে বিরত রাখতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ