
বগুড়া শাজাহানপুর উপজেলায় সার বাজারে অস্বচ্ছতা ও অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে স্থানীয় সার ব্যবসায়ী আব্দুল হালিম মণ্ডলের দোকানে সোমবার বিকেলে অভিযান চালিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
উপজেলার আড়িয়া ইউনিয়নের নয় মাইল বাজারে অবস্থিত মেসার্স প্যারেন্টস ট্রেডার্স নামক বিএডিসির অনুমোদিত সার ডিলারকে জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
অভিযোগ ছিল—বর্তমান আলুর মৌসুমকে সুযোগ হিসেবে নিয়ে তিনি টিএসপি, ডিওপিসহ নানা ধরনের সার নিয়মিত বাজারদরের চেয়ে অনেক বেশি দামে বিক্রি করছিলেন। ১৩৫০ টাকার সার তিনি ১৯০০ থেকে ২৩০০ টাকা পর্যন্ত বিক্রি করেছেন—এমন অভিযোগ প্রমাণিত হওয়ায় দোকানে অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)জান্নাতুল ফেরদৌস ঊর্মি।
এ ছাড়া স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে তিনি অতিরিক্ত মুনাফা, বাজার সিন্ডিকেট এবং নানা অনিয়মে জড়িত ছিলেন বলে জানা গেছে। ভোক্তা অধিদপ্তরের এই পদক্ষেপে সাধারণ কৃষকদের মধ্যে স্বস্তি নেমে এসেছে।




