৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি

অসুস্থ মুফতি আলী হাসান ওসামার পাশে জামায়াতে ইসলামী, খোঁজখবর নিলেন নেতারা

spot_img

সাবিক ওমর সবুজ : অসুস্থ মুফতি আলী হাসান ওসামার খোঁজখবর নিতে যান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।
বুধবার (২২ এপ্রিল) সকাল ৯টায় রাজধানীর কল্যাণপুরে অবস্থিত ইবনেসিনা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তিনি তার খোঁজখবর নেন। এ সময় মুফতি আলী হাসান ওসামার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি নাজিমুল হুদ্দিন মোল্লা, ঢাকা মহানগর উত্তরের মজলিসে শূরা সদস্য ও মিরপুর দক্ষিণ শাখার আমীর অ্যাডভোকেট আলাউদ্দিন সোহেল, মিরপুর দক্ষিণ শাখার সেক্রেটারি রাকিবুল ইসলাম এবং ১ নম্বর ওয়ার্ডের জামায়াত মনোনীত কমিশনার কামরুল হাসান মুরাদসহ অন্যান্য নেতাকর্মীরা।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ