২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই সফর, ১৪৪৮ হিজরি

অসুস্থ মুফতি আলী হাসান ওসামার পাশে জামায়াতে ইসলামী, খোঁজখবর নিলেন নেতারা

spot_img

সাবিক ওমর সবুজ
ঢাকা থেকে: অসুস্থ মুফতি আলী হাসান ওসামার খোঁজখবর নিতে যান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।
বুধবার (২২ এপ্রিল) সকাল ৯টায় রাজধানীর কল্যাণপুরে অবস্থিত ইবনেসিনা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তিনি তার খোঁজখবর নেন। এ সময় মুফতি আলী হাসান ওসামার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি নাজিমুল উদ্দিন মোল্লা, ঢাকা মহানগর উত্তরের মজলিসে শূরা সদস্য ও মিরপুর দক্ষিণ শাখার আমীর অ্যাডভোকেট আলাউদ্দিন সোহেল, মিরপুর দক্ষিণ শাখার সেক্রেটারি রাকিবুল ইসলাম এবং ১১ নম্বর ওয়ার্ডের জামায়াত মনোনীত কমিশনার প্রার্থী কামরুল হাসান মুরাদসহ অন্যান্য নেতাকর্মীরা।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ