২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

বগুড়ায় জামায়াতে ইসলামীর উপজেলা কর্মপরিষদ শিক্ষাশিবির অনুষ্ঠিত

spot_img

বগুড়া জেলা শাখার উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা কর্মপরিষদ শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) স্থানীয় শাহ ওয়ালিউল্লাহ মিলনায়তনে দিনব্যাপী এ কর্মসূচি আয়োজন করা হয়।

জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাছেদের পরিচালনায় এবং জেলা সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমানের তত্ত্বাবধানে শিক্ষাশিবিরটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম। তিনি সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে কর্মীদের আন্তরিকতা ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বগুড়া জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার। এছাড়াও বক্তব্য দেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুল হাকিম সরকার এবং জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম রাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় আরও উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল বাসেত, মাওলানা মিজানুর রহমান, মাওলানা আব্দুল মজিদ, লতিফ ইব্রাহিম জিন্নাহ, হাফেজ আব্দুন নূর খন্দকার, মাওলানা মমতাজ উদ্দিন, আব্দুল্লাহেল বাকি, রেজাউল করিম, আব্দুল মোমিন ও নূর মোহাম্মাদ আবু তাহেরসহ জেলা কর্মপরিষদের সদস্যরা।

দিনব্যাপী এই শিক্ষাশিবিরে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন, কর্মীদের মানোন্নয়ন এবং দ্বীনি দাওয়াতের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ