১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আইপিএলের ফাইনাল আজ, কলকাতার তৃতীয় নাকি হায়দরাবাদের দ্বিতীয়?

spot_img

এসবি ক্রীড়া ডেস্ক : ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ও ব্যয়বহুল টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ফাইনাল আজ। বাংলাদেশ সময় রাত ৮ টায় চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ।

এর আগে টুর্নামেন্টের প্রথম কোয়ালিফারায়ে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে সরাসরি ফাইনালে জায়গা করে নেয় কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসকে হারিয়ে ফাইনালে ওঠে হায়দরাবাদ।

কলকাতা নাইট রাইডার্স এবার নিয়ে চতুর্থবারের মতো আইপিএলের ফাইনালে উঠেছে। আগের তিন ফাইনালে দুটিতে জিতেছে (২০১২,২০১৪) ও একটিতে হেরেছে (২০২১) দলটি।

অপরদিকে সানরাইজার্স হায়দরাবাদ এবার নিয়ে তৃতীয়বারের মতো আইপিএলের ফাইনালে উঠেছে। আগের দুই ফাইনালে একটিতে জিতেছে (২০১৬) পক্ষান্তরে একটিতে হেরেছে (২০১৮) তারা।

_এসবি/ইন্দ্রজিৎ_

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ