২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিরিজে সমতায় ফেরার লক্ষ্যে আজ যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ

spot_img

এসবি ক্রীড়া ডেস্ক: টেক্সাসে চলমান ৩ ম্যাচ সিরিজের ২য় টি-টোয়েন্টি ম্যাচে আজ স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল।

আজ (২৩ মে) বাংলাদেশ সময় রাত ৯ টায় টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে, প্রথমবারের মতো যেকোনো ফরম্যাটের ক্রিকেটে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। আর প্রথম ম্যাচটি হেরে নিজেদের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় অঘটনের শিকার হয় বাংলাদেশ ক্রিকেট দল। তাইতো সিরিজে সমতায় ফিরতে ম্যাচটি জয় ছাড়া কোন বিকল্প নেই টাইগারদের।

উল্লেখ্য, বাংলাদেশের সাথে জয়টি (প্রথম ম্যাচ) টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় জয়। এর আগে ২০২১ সালে আয়ারল্যান্ডকে হারিয়েছিল তারা।

_এসবি/ইন্দ্রজিৎ_

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ