১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বাংলাদেশের সাথে প্রথম দেখাতেই জয় পেল যুক্তরাষ্ট্র

spot_img

এসবি ক্রীড়া ডেস্ক: যুক্তরাষ্ট্রে চলমান ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। এর ফলে ৩ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেলো যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (২১ মে) টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাক প্যাটেল। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ ক্রিকেট দল।দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ বলে ৫৮ রান করেন তাওহীদ হৃদয়, এছাড়া মাহদুল্লাহ রিয়াদ করেন ২২ বলে ৩১রান। যুক্তরাষ্ট্রের স্টিভেন টেইলর তুলে নেন ২ টি উইকেট।

১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অলরাউন্ডার হরমিত সিং’য়ের ১৩ বলে ৩৩ রানের বিধ্বংসী ইনিংসে ভর করে ৫ উইকেট ও ৩ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, প্রথমবারের মতো যেকোনো ফরম্যাটের ক্রিকেটে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। আর প্রথম ম্যাচেই বাংলাদেশকে হারিয়ে জয় পেল যুক্তরাষ্ট্র ক্রিকেট দল।

মাত্র ১৩ বলে ৩৩ রানের বিধ্বংসী ইনিংস খেলায় ম্যাচ সেরা হয়েছেন যুক্তরাষ্ট্রের হরমিত সিং।

এসবি/ইন্দ্রজিৎ

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ