৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

ইবিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মহাফিল অনুষ্ঠিত

spot_img

আব্দুল্লাহ আল রাহাত, ইবি প্রতিনিধি ।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটির উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। রবিবার (২০ অক্টোবর) দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের খতিব মওলানা মোঃ আশরাফ উদ্দিন খান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এছাড়া উপস্থিত ছিলেন থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, কেন্দ্রীয় জিয়া পরিষদের সহকারী মহাসচিব ওয়ালিদ হাসান পিকুল, জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটির সিনিয়র সহ-সভাপতি উপ-রেজিস্ট্রার মোঃ গোলাম মওলা, সাধারণ সম্পাদক উপ-রেজিস্ট্রার গোলাম মাহফুজ মঞ্জুসহ জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটির সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবত হার্ট, লিভার, কিডনী, ডায়বেটিসসহ বিভিন্ন দুরারোগ্য রোগে ভুগছেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ