৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

উল্লাপাড়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার বিতরণ ‎

spot_img

মোঃ মোসলেম উদ্দিন সিরাজী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

‎সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২০২৪-২০২৫ অর্থ বছরে খরিপ-২/২০২৫-২০২৬ মৌসুমী কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার বিতরণ করেন ৪ জুন বুধবার সকাল ১১ ঘটিকায় উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে এতে ১৪০০ জন কৃষকের মাঝে কৃষির এই উপকরণ বিতরণ করা হয়। উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমির – সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি উপকরণ বিতরণের উদ্বোধন করেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোঃ হাসনাত। উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি বলেন, এক বিঘা জমি চাষের জন্য এই কর্মসূচির আওতায় প্রত্যেক জনকে ৫ কেজি রূপসী রোপা আমন, ১০ কেজি ড্যাব সার, ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ