
ওজন কম দেয়ায় সিমেন্টের দোকান সিলগালা
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধায় ‘মেসার্স রফিকুল ট্রেডার্স’ নামে একটি রড-সিমেন্টের দোকান সাময়িকভাবে সিলগালা করা হয়েছে। সিমেন্ট ওজনে কম দেয়াসহ নানা অপরাধে বৃহস্পতিবার (২ মে) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধা ওই ব্যবসায়িক প্রতিষ্ঠান সিলগালা করে।
সদর উপজেলার বোর্ড বাজার এলাকায় ভোক্তা সংরক্ষণ অধিদফতর গাইবান্ধার সহকারী পরিচালক আফসানা পারভীনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
আফসানা পারভীন জানান, প্রতিষ্ঠানটি বস্তায় সিমেন্ট ওজনে কম দিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা ৪৫, ৪৬ ও ৪৮ এর ব্যতয় ঘটান এবং মনিটরিং কার্যক্রমে সহযোগিতা না করায় ব্যবসা প্রতিষ্ঠানটি সাময়িকভাবে সিলগালা করা হয়। এছাড়া আগামী ৬ মে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধা অফিসে দোকান মালিককে সশরিরে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়। এসময় প্রতিটি সিমেন্টের বস্তায় ওজনে কম দেয়ারও প্রমাণ পাওয়া যায়।




