৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ধুনটে মাদ্রাসাছাত্রীকে নিয়ে উধাও, নিরাপত্তাকর্মীকে শোকজ

spot_img

ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনটে এক মাদ্রাসাছাত্রীকে নিয়ে উধাও হওয়ার অভিযোগে বিলচাপড়ি দাখিল মাদ্রাসার নিরাপত্তাকর্মী রোমান মিয়াকে (২৫) কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। এ ঘটনায় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মাদ্রাসা সূত্রে জানা গেছে, উপজেলার বিলচাপড়ি গ্রামের উত্তরপাড়ার চান মিয়ার ছেলে রোমান মিয়া ২০২১ সালে বিলচাপড়ি দাখিল মাদ্রাসায় নিরাপত্তাকর্মী হিসেবে নিয়োগ পান। প্রায় ছয় মাস আগে মাদ্রাসার নবম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ। বিষয়টি জানতে পেরে ছাত্রীর পরিবার মাদ্রাসা কর্তৃপক্ষকে জানায়। পরে শিক্ষকরা রোমান মিয়াকে সতর্ক করেন।
এরপর গত ২৮ সেপ্টেম্বর মাদ্রাসা ছুটির পর ওই ছাত্রীকে নিয়ে রোমান মিয়া উধাও হন বলে অভিযোগ ওঠে। এরপর থেকে তিনি কোনো ছুটি না নিয়ে মাদ্রাসায় অনুপস্থিত রয়েছেন।

এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর মাদ্রাসার সুপার মোস্তাফিজুর রহমান রোমান মিয়াকে কারণ দর্শানোর নোটিশ দেন। নোটিশে তিন দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়। তবে নির্ধারিত সময় পার হলেও তিনি শোকজের কোনো জবাব দেননি। তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও বক্তব্য পাওয়া যায়নি।

বিলচাপড়ি দাখিল মাদ্রাসার সুপার মোস্তাফিজুর রহমান বলেন, মাদ্রাসায় অনুপস্থিত থাকা এবং এক ছাত্রীকে নিয়ে উধাও হওয়ার অভিযোগে নিরাপত্তাকর্মী রোমান মিয়াকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিনি নির্ধারিত সময়ের মধ্যে জবাব দেননি। বিষয়টি শিক্ষা বিভাগের কর্মকর্তাদের জানিয়ে বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ