৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বগুড়ায় প্রেমে সাড়া না দেওয়ায় স্কুলছাত্রী অপহরণ! গ্রেপ্তার জামাই-শাশুড়ি

spot_img

ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনটে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন সম্পর্কে জামাই-শাশুড়ি।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার মথুরাপুর গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী সাজেদা বেগম (৪৩) এবং একই এলাকার কৈগাঁতী গ্রামের মহাবেল হোসেনের ছেলে ফরিদুল ইসলাম (২৮)। রোববার ভোরে নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, খাটিয়ামারি গ্রামের ১৬ বছর বয়সী ওই কিশোরী চলতি বছর খাটিয়ামারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছে। বিদ্যালয়ে যাতায়াতের পথে মথুরাপুর গ্রামের শাকিল হোসেন (২৩) তাকে প্রেমের প্রস্তাব দেন। এতে সাড়া না দেওয়ায় শাকিল ওই কিশোরীকে বিভিন্নভাবে বিরক্ত করতেন। বিষয়টি সে তার বাবা-মাকে জানায়। এতে শাকিল ওই কিশোরীর ওপর ক্ষুব্ধ হন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
এরপর গত ১১ সেপ্টেম্বর সকাল ৬টার দিকে বাড়ির সামনের রাস্তা থেকে ওই কিশোরীকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে শাকিল ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে ১ অক্টোবর ধুনট থানায় মামলা করেন। মামলায় শাকিল, তার মা-বাবা, ভগ্নিপতিসহ পাঁচজনকে আসামি করা হয়েছে।

ধুনট থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা ওসমান গনি বলেন, অপহৃত কিশোরীকে উদ্ধারের পাশাপাশি মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ