৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন ১০ জনকে ঢামেকে ভর্তি, জীবিত উদ্ধার ৫০

spot_img

এসবি নিউজ ডেস্ক : রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫০ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। এদের মধ্যে ১৫ জন নারীও রয়েছেন। পাশাপাশি আহত ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন লে. কর্নেল তাজুল ইসলাম।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। ফায়ার সার্ভিসের পাশাপাশি উদ্ধার কাজে অংশ নিয়েছে আনসার, পুলিশ ও র‌্যাব।

রাত সাড়ে ১১টা ৩৫ মিনিট পর্যন্ত প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনী।
এর আগে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে বেইলি রোডের এই রেস্টুরেন্টটিতে আগুন লাগে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

তিনি বলেন, রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লাগার সংবাদ আসে। সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের ১২টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির পাঁচতলা পর্যন্ত সব ফ্লোরে আগুন দেখা যাচ্ছে। মনে হচ্ছে ভেতরে অনেক লোক আটকা পড়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ