১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কুড়িগ্রামকে মাদকমুক্ত ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

spot_img

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম : কুড়িগ্রামকে মাদকমুক্ত ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ জুলাই) সকাল ১০ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় জেলা প্রশাসক মোছাঃ নুসরাত সুলতানা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম বিজিবির পরিচালক লে. কর্নেল মাহবুবুল হক, সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার মেজর আহাদ, অতিরিক্ত জেলা প্রশাসক কুদরত-ই খোদা, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জামায়াতের জেলা সেক্রেটারি নিজাম উদ্দিন, পুলিশের এএসপি মাসুদ রানা, মাদক প্রতিরোধ কমিটির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, সাংবাদিক আনোয়ার হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ প্রমূখ।

এসময় আলোচকবৃন্দ কুড়িগ্রামকে মাদকমুক্ত করতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যদের একযোগে কাজ করার আহ্বান জানান। এবং এব্যাপারে জেলা প্রশাসনের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তারা।

কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, ভারতের ৩টি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়ের সাথে কুড়িগ্রামের সীমান্ত এলাকা সংযুক্ত। এখানে সীমান্ত এলাকা প্রায় ২৭৮ দশমিক ২৮ কিলোমিটার। সীমান্তে নদ-নদীর সংখ্যাও কম নয়। কাজেই এই এলাকা মাদকমুক্ত করাই একটি বড় ধরনের চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আমরা সকলের সহযোগিতা চাই।

তিনি আরও বলেন, জেলায় মাদক প্রতিরোধে জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদা তৎপর রয়েছে। এছাড়াও মাদক প্রতিরোধে জেলার সর্বত্র অভিযান ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সভা সমাবেশ অব্যাহত থাকবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ