৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

গাইবান্ধায় ফেন্সিডিলসহ গ্রেফতার:২

spot_img

মজিবর রহমান, গাইবান্ধাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় ৩৯৪ বোতল ফেন্সিডিল ও নগদ ২১ হাজার ৮০০টাকা উদ্ধারসহ একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতাররা লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার মধ্য গড্ডিমারি এলাকার মো. শাহ জালালের ছেলে রুবেল হোসেন (২৮) ও গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার নুনিয়াগাড়ী এলাকার আব্দুস সামাদ মন্ডলের ছেলে ইউসুফ মন্ডল ওরফে লেবু (২৬)।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে ভোর সাড়ে ৪টার দিকে গোবিন্দগঞ্জ পৌরসভার হিরকমোড় এলাকা থেকে তাদেকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে ২জন মাদক ব্যবসায়ী গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার হিরকমোড় এলাকায় ফেন্সিডিল বিক্রয়ের জন্য অবস্থান করতেছে। এ খবরে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে অভিযান পরিচালনা করে র‌্যাব।

এসময় একটি প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারের ভিতরে বিশেষ কৌশলে রাখা ৩৯৪ বোতল ফেন্সিডিল ও নগদ ২১ হাজার ৮০০টাকা উদ্ধারসহ রুবেল হোসেন ও ইউসুফ মন্ডল ওরফে লেবুকে গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি ও একটি মটরসাইকেল জব্দ করা হয়।

মাহমুদ বশির আহমেদ বলেন, গ্রেফতার মাদক ব্যবসায়ীরা সুকৌশলে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স¦ীকার করেছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। আসামীদেরকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ