২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

গাইবান্ধায় বজ্রপাতে শিশুসহ চারজনের মৃত্যু

spot_img

গাইবান্ধার সুন্দরগঞ্জ ও সাঘাটা উপজেলায় বজ্রপাতে শিশুসহ চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে পৃথক স্থানে এই বজ্রপাতের ঘটনা ঘটে। এর মধ্যে সুন্দরগঞ্জ উপজেলায় তিনজন এবং সাঘাটা উপজেলায় একজনের মৃত্যু হয়েছে।

সুন্দরগঞ্জে নিহতরা হলেন- ধোপাডাঙ্গা এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর ছেলে ফুয়াদ, ছোটন মিয়ার ছেলে রাফি এবং নবীর হোসেনের ছেলে মিজান। এ ঘটনায় আহত শামীম নামের একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, সাঘাটা উপজেলার নম্ভার নামে বজ্রপাতে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বিকেল চারটার দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়। সুন্দরগঞ্জের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে ওই দুই তরুণ ও শিশু বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে থাকাঅবস্থায় সরাসরি তাদের ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান। এ সময় পাশে থাকা একটি গরুও মারা যায়। গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আসিফুর রহমান সুন্দরগঞ্জে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, সাঘাটায় বজ্রপাতে আরও এক ব্যক্তি মারা যান। পৃথক এই বজ্রপাতের ঘটনায় দুই উপজেলায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ও জনপ্রতিনিধিরা শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ