২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

গাজীপুরে বিএনপি নেতা পিতা-পুত্র গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার

spot_img

গাজীপুরে বিএনপি নেতা পিতা-পূত্রকে গ্রেফতার করেছে যৌথ বাহিনীর সদস্যরা। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত ওই বিএনপি নেতা গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশি ও মহানগরীর বাসন থানা বিএনপির সভাপতি তানভির সিরাজের ভাই।

বৃহষ্পতিবার মহানগরীর বাসন থানাধীন নাওজোর এলাকার বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- মহানগরীর বাসন থানাধীন নাওজোর এলাকার মৃত-হাজী সিরাজুল ইসলামের ছেলে মোঃ তসলিম সিরাজ (৫৪) এবং তার ছেলে মোঃ মুশফিক (২৭)। জিএমপি’র বাসন থানা’র

ওসি মো. শাহিন খান জানান, বৃহষ্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে মোঃ তসলিম সিরাজ (৫৪) ও তার ছেলে মোঃ মুশফিককে (২৭) আটক করে থানায় সোপর্দ করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৭টি ছোরা, ১০টি চাপাতি, ২টি লোহার হাসুয়া, ৬টি রামদা, ২৭টি নকল ডায়মন্ড ও ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসিসহ নানা অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃত তসলিম সিরাজ গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশি ও মহানগরীর বাসন থানা বিএনপির সভাপতি তানভির সিরাজের ভাই। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ