২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বগুড়ায় ভাগাড়ে বস্তাভর্তি টাকা! আসল ভেবে হরিলুট

spot_img

বগুড়ায় বর্জ্যের ভাগাড়ে মিলেছে বস্তাভর্তি জাল টাকা। বস্তায় টাকা দেখে আসল ভেবে তা কুড়িয়ে নিয়ে যান স্থানীয়দের অনেকে। পরে জানা যায়, এসব নোট জাল। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আলামত হিসেবে এক হাজার টাকার একটি বান্ডিল জব্দ করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে নগরীর গোদারপাড়ায় নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে বর্জ্যের ভাগাড়ে একটি বস্তা পড়ে থাকতে দেখে সেখানে ভিড় করেন অনেকে। বস্তার ভেতরে টাকা দেখতে পেয়ে তারা সেগুলো আসল টাকা মনে করে নিয়ে বাড়ি চলে যান।

পরে জানা যায়, বস্তায় থাকা টাকাগুলো জাল। এর মধ্যে ৫০০ ও ১ হাজার টাকার নোট ছিল। নোটগুলোর পেছনে ছোট করে ইংরেজিতে লেখা ছিল—‘অনলি ফর শুটিং’।

স্থানীয়দের দাবি, বস্তাটিতে বিপুল পরিমাণ জাল টাকা ছিল। কেউ কেউ এর পরিমাণ প্রায় এক কোটি টাকা বলে দাবি করেছেন। জাল টাকা ছড়িয়ে পড়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, ঘটনাস্থল থেকে জাল এক হাজার টাকার একটি বান্ডিল আলামত হিসেবে জব্দ করা হয়েছে। জাল টাকার উৎস এবং কারা এসব টাকা সেখানে ফেলে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, টাকার পেছনে ছোট করে ‘অনলি ফর শুটিং’ লেখা রয়েছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ