৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

চুয়াডাঙ্গায় জামায়াতে ইসলামীর আমিরের সাথে নেতা-কর্মীদের শুভেচ্ছা বিনিময়

spot_img

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধিঃ মোঃ রনি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান চুয়াডাঙ্গায় এসেছেন। গতকাল শুক্রবার রাত পৌনে ১১টার দিকে তিনি চুয়াডাঙ্গায় পৌঁছান। তিনি আজ শনিবার সকাল সাড়ে ছয়টায় চুয়াডাঙ্গা সাহিদ প্যালেসে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার কর্মপরিষদ সদস্য ও দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় করবেন।

এর আগে খুলনা থেকে সড়ক পথে আমিরে জামায়াত চুয়াডাঙ্গা হোটেল সাহিদ প্যালেসে পৌঁছালে জেলা জামায়াতের আমির অ্যাড. রুহুল আমিনসহ দলীয় নেতা-কর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। জামায়াতে আমিরের আগমন উপলক্ষে বিকেল থেকেই দলের অসংখ্য নেতা-কর্মী হোটেল সাহিদ প্যালেসের সামনে অবস্থান নেয়। তারা এসময় বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান গাড়ি থেকে নেমে নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছাবিনিময় করে সরাসরি হোটেল লবিতে চলে যান। তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও অঞ্চল পরিচালক (যশোর-কুষ্টিয়া) মোবারক হুসাইন।আমিরে জামায়াতকে স্বাগত জানাতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতের আমির তাজউদ্দিন খান, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান, নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, আব্দুল কাদের, জেলা জামায়াতের সাবেক আমির আনোয়ারুল হক মালিক প্রমুখ।
এদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন জীবননগর উপজেলা জামায়াতের নেতা-কর্মীরা। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে যশোর হয়ে চুয়াডাঙ্গায় যাওয়ার পথে জীবননগর বাসস্টান্ডে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান নেতা-কর্মীরা। এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. সাখাওয়াত হোসেন, সহকারী সেক্রেটারি হাফেজ বেলাল হোসেন, পৌর জামায়াতের আমির ফিরোজ হোসেনসহ উপজেলা জামায়াতে ইসলামী, যুব জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ