২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জাগ্রত আমি বাংলাদেশের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের ফলজ বৃক্ষ উপাহার

spot_img

জাগ্রত আমি বাংলাদেশের পক্ষ থেকে বগুড়া শাজাহানপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষ উপাহার দেয়া হয়।

বুধবার (২ আক্টম্বর) উপজেলার নাদুর পুকুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ও বীরগ্রাম আলহুদা দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ হতে ১০ ম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষ তুলেদেন জাগ্রত আমি বাংলাদেশ কতৃপক্ষ।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো: আব্দুস সালাম ও কোরবান আলীর সভাপতিত্বে আব্দুল্লাহ আস সাকিবের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন,গুঞ্জন এগ্রো এরোমেটিক অটো রাইসমিলের ম্যানেজিং ডিরেক্টর মো: জাকির হোসেন ও রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক সাগর হোসেন সোহাগ, সজিব আহম্মেদ,মোতাসিম বিল্লাহ,আরাফাত হোসেন।

নাদুরপুকুর বিদ্যালয়ে প্রধান অতিথি মো: জাকির হোসেন বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষায় ও সুস্থ জীবনযাপনে গাছের গুরুত্ব প্রচার এবং বৃক্ষরোপণ সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে গাছের চারা উপহার হিসেবে মেধাবী শিক্ষার্থীদের প্রদান করা হচ্ছে।

গাছের চারা উপহার হিসেবে পাওয়া শিক্ষার্থীরা জানান, তারা পড়াশোনার কৃতিত্বের ব্যতিক্রমী উপহার বিভিন্ন জাতের গাছের চারা পাওয়ায় অভিভূত হয়েছেন। তারা মনে করছেন, বর্তমান পৃথিবীর টালমাটাল আবহাওয়া, জলবায়ুর পরিবর্তনের প্রভাব ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ রোপণ জরুরি হয়ে উঠেছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ