২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি

দেশে ফিরেই নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়ে বিএনপি নেতা শাহীন

spot_img

আমেরিকা ও কানাডা পারিবারিক সফর শেষে দেশে ফিরেছেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক শাহীন। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় দেশে ফিরে তিনি দলের নেতা-কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

তাঁর ফিরে আসাকে ঘিরে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সভায় নেতারা আশা প্রকাশ করেন, এনামুল হক শাহীনের নেতৃত্বে উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান বিদ্যুৎ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল,সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, আবু শাহীন সানি, বিএনপি নেতা ইদ্রিস আলী শাকিরার, মোশারফ হোসেন, মঞ্জুর কাদের মন্টু, আনোয়ার হোসেন মাষ্টার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটনসহ যুবদল, ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অসংখ্য নেতা-কর্মী।

সভায় বক্তারা আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং উপজেলা বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ