২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

দেশে ফিরে নেতা কর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন বিএনপি নেতা শাহীন

spot_img

বগুড়া শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক শাহীন যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন। তার আগমনে শাজাহানপুরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সোমবার (২৩ জুন) বিকেলে তিনি উপজেলার নয়মাইল এলাকায় পৌঁছালে সেখান থেকে শতাধিক মোটরসাইকেল নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নয়মাইল থেকে মাঝিড়া দলীয় কার্যালয় পর্যন্ত গিয়ে শেষ হয়। পরে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে ফুল দিয়ে নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সিনিয়র সহ-সভাপতি আবদুল হাকিম মণ্ডল, সাংগঠনিক সম্পাদক হারেছ উদ্দিন, যুগ্ম সম্পাদক আব্দুল হাই রনি, আবু সানি, যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, যুবদলের আহ্বায়ক সোহেল আরমান রাজু, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান ও সাজেদুর রহমান সাজু, ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল, জাসাসসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

নেতাকর্মীদের উদ্দেশে এনামুল হক শাহীন বলেন, “দেশে ফিরে আপনাদের ভালোবাসা দেখে আমি অভিভূত। শাজাহানপুর বিএনপিকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধভাবে থাকব।”

এর আগে গত শুক্রবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ