
এনইউবিটিকে প্রতিনিধি: নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনা’য় (এনইউবিটিকে) সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ মার্চ) নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনার শিববাড়িস্থ অস্থায়ী ক্যাম্পাসের অডিটরিয়ামে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান মোস্তাফিজুর রহমান, সাংবাদিকতা বিভাগের শিক্ষক এমএম মুজাহিদ উদ্দিন, সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষক মতিউর রহমান, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান সোহেল রানা, আইন বিভাগের শিক্ষক সাহাদাত হোসেন নিশান সহ সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
সংবাদ বুলেটিন / ইন্দ্রজিৎ




